উখিয়া, ২৫ জুন ২০২৬: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী আজ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদারের নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা সচিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।
সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. জিন্নাত রেহানা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব ডা. সৈয়দা নওশীন পর্ণিনী, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি, কক্সবাজার জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. টিটু চন্দ্র শীল, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. নুরুল হাসানসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার (এনজিও) কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পরিদর্শনের সময় সচিব হাসপাতালের জরুরি বিভাগ, বহিঃবিভাগ, অন্তঃবিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। তিনি চিকিৎসাসেবা, রোগী ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় সচিব হাসপাতালের স্বাস্থ্যসেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল উপজেলা হাসপাতালে পরিণত করার সম্ভাবনার কথা উল্লেখ করেন।
পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার হাসপাতালের চলমান কার্যক্রম, সেবার অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সচিবকে অবহিত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, স্বাস্থ্য সচিবের এ সফর উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়ন এবং গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রচেষ্টায় নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি করবে।
প্রতিবেদক: মোঃ মিজান উর রশীদ মিজান
সম্পাদক, দৈনিক আলোকিত উখিয়া
আলোকিত উখিয়া

আরো পড়ুন
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রাণনাশের আশঙ্কা, উখিয়া থানায় সাধারণ ডায়েরি
উখিয়ায় পর্যাপ্ত সার সরবরাহ, চাহিদামতো সংগ্রহের আহ্বান
উখিয়ায় সুপারি ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ