লামা প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলা এলাকায় পাহাড় কাটার অপরাধে মো. লোকমান (৩৩) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ মে) উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডের বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত মো. লোকমান ফাঁসিয়াখালীর ইয়াংছা বাজার এলাকার বাসিন্দা এবং সালেহ আহামদের ছেলে বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মো. মঈন উদ্দিন, যিনি লামা উপজেলা এর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, বিভিন্ন সংবাদমাধ্যমে পাহাড় কাটার খবর প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানে পাহাড় কাটার সত্যতা পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ও ১৫(১) ধারার ক্রমিক ৫ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় মো. লোকমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও পাহাড় রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
সরকারি চেকে জালিয়াতির ঘটনায় বান্দরবানে তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বরখাস্ত
মায়ানমার সীমান্ত দিয়ে থামছেই না মাদক পাচার, নৌপথে আসছে ৮০ শতাংশ