Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

উখিয়ায় পানি চলাচলের ব্রিজ বন্ধ, বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তিতে এলাকাবাসী

উ‌খিয়া প্রতি‌নি‌ধিঃ

কক্সবাজারের উখিয়া সদরের মালভিটা পাড়া গ্রামে শত বছরের পুরোনো পানি চলাচলের একটি ব্রিজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে বর্ষা মৌসুমে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়ে এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ব্যবহৃত ওই পানি চলাচলের পথ হঠাৎ বন্ধ করে পানি প্রবাহের গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে। ফলে চলমান বৃষ্টিপাতে পানি দ্রুত নামতে পারছে না। এতে রাস্তাঘাট তলিয়ে গিয়ে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ তৈরি হয়েছে।

এলাকাবাসী আরও জানান, বিষয়টি নিয়ে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। অদৃশ্য কোনো কারণে বিষয়টি উপেক্ষিত হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা।

এ ব্যাপারে দ্রুত তদন্ত করে পানি চলাচলের স্বাভাবিক ব্যবস্থা পুনর্বহাল এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আ‌লো‌কিত উ‌খিয়া