ডিজিটাল আলোকিত ডেস্ক রিপোর্ট:
কক্সবাজারের রামু উপজেলায় ৩ কেজি গাঁজা পেট ও পায়ের সঙ্গে বেঁধে পাচারকালে মো. ইউনুছ সিকদার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৬ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ আদর্শগ্রাম চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা এ অভিযান চালান।
আটককৃত ইউনুছ সিকদার কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পশ্চিম তিতারপাড়া গ্রামের মৃত মোজাফফর আহমদ সিকদারের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, রামু থেকে নাইক্ষ্যংছড়িগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করা হলে অভিযুক্ত ব্যক্তি কৌশলে তার পেট ও পায়ে লুকিয়ে রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়।
এ ঘটনায় বিজিবি বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা।
বাংলাদেশ প্রতিদিন

আরো পড়ুন
কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
৩৬ দিন সাগরে ভাসমান ২ শ্রীলঙ্কানকে উদ্ধার করলেন মহেশখালীর জেলেরা
টেকপাড়ায় বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; আটক ৩ নারী