আলোকিত উখিয়া রিপোর্ট:
কক্সবাজারের টেকনাফে মাটি বোঝাই ডাম্পারের চাপায় সোহাগ মনি (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ঘাতক ডাম্পারটিতে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে হোয়াইক্যং এলাকার কাঞ্জরপাড়ার সরওয়ারের মালিকানাধীন একটি মাটি বোঝাই ডাম্পার হ্নীলার দিকে যাচ্ছিল। প্রধান সড়কের খারাংখালী নাছরপাড়া এলাকায় দক্ষিণ-পশ্চিম গোদারপাড়ার নুরুল হাকিমের ছেলে সোহাগ মনিকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই চালক কৌশলে পালিয়ে যায় বলে জানা গেছে। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ইফতারের আগে বিক্ষুব্ধ জনতা ডাম্পারটিতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো পড়ুন
টেকনাফের বাহারছড়ার সুপারি, স্থানীয় আয়ের অন্যতম বড় উৎস
সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু আত্মহত্যা, নাকি আরও কিছু প্রশ্ন?
বান্দরবানে ডিবি ও পুলিশের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি জব্দ, গ্রেপ্তার ১