Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

কুতুপালংয়ে উচ্চস্বরে সাউন্ড নিয়ে অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আলোকিত রিপোর্ট:
উখিয়ার কুতুপালং এলাকা থেকে মো. আবছার নামে এক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে রমজান মাসে উচ্চস্বরে সাউন্ড বাজানোর অভিযোগ তুলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

তার পোস্টে উল্লেখ করা হয়, এলাকায় দিনের বেলা উচ্চস্বরে সাউন্ড বাজানো হচ্ছে এবং রাতের বেলাতেও তা বন্ধ না হওয়ায় আশপাশের মানুষ ঘুমাতে পারছেন না। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের অনুরোধ করা হলেও সাউন্ডের শব্দ কমানো হয়নি বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, পার্শ্ববর্তী একটি মসজিদে রমজান উপলক্ষে অনেক মুসল্লি ইতেকাফে বসেছেন। কিন্তু উচ্চ শব্দের কারণে তাদের ইবাদতে ব্যাঘাত ঘটছে বলেও দাবি করা হয়েছে।

এ অবস্থায় এলাকাবাসী মনে করছেন, রমজান মাসের পবিত্রতা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে অপ্রয়োজনীয় শব্দদূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সম্পাদকীয় প্রশ্ন:
রমজান মাসে যখন মানুষ ইবাদত ও শান্তিপূর্ণ পরিবেশ আশা করে, তখন উচ্চস্বরে সাউন্ড বাজিয়ে মানুষের স্বাভাবিক জীবন ও ধর্মীয় অনুশীলনে বিঘ্ন ঘটানো কতটা গ্রহণযোগ্য? এ ধরনের ঘটনা বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা কি সময়ের দাবি নয়?

আলোকিত উখিয়া

error

Enjoy this blog? Please spread the word :)