আলোকিত ডিজিটাল ডেস্ক:
কক্সবাজারের উখিয়া উপজেলায় তিনটি পেট্রোল পাম্পে জ্বালানি তেল মজুত ও বিক্রয় কার্যক্রমে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন। বুধবার (১ এপ্রিল ২০২৬) বিকাল সাড়ে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কুতুপালংয়ের মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনে মজুত ও বিক্রয়ের রেজিস্টার যাচাইয়ের সময় মিটারে গরমিল পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সঠিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য সতর্ক করা হয়।
একই দিনে পালংখালীর মেসার্স ইউসুফ অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনেও অভিযান চালানো হয়। সেখানে তথ্য গোপন করে অতিরিক্ত জ্বালানি তেল মজুতের প্রমাণ পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া হলুদিয়া পালংয়ের মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনেও অনিয়ম ধরা পড়ে। অতিরিক্ত মজুত গোপন এবং মিটারে গরমিলের অভিযোগে দুটি মামলায় মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সব মিলিয়ে চারটি মামলায় মোট ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সংশ্লিষ্ট পেট্রোল পাম্পের ট্যাগ অফিসার, বিএসটিআই প্রতিনিধিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় স্বার্থে এ ধরনের অনিয়মের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
আলোকিত উকিয়া

আরো পড়ুন
উখিয়ায় ভিজিএফের ৩৫ বস্তা চাল জব্দ: গরিবের হক লুটের অভিযোগে তোলপাড়
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, মহিলা ওয়ার্ডে পুরুষদের অবস্থান নিয়ে কী সিদ্ধান্ত?
উত্তর হাজীরপাড়ায় ৩০ লাখ টাকার কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে গেছে