সরওয়ার আলম শাহীনঃ
কক্সবাজারের উখিয়ায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন সূত্রের দাবি, উপজেলার অনেক প্রতিষ্ঠান প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালাচ্ছে। কেউ কেউ লাইসেন্সের জন্য আবেদন করেই রোগীদের সেবা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
শুধু লাইসেন্সের বিষয়ই নয়, কিছু প্রতিষ্ঠানে রোহিঙ্গা কর্মচারী নিয়োগ এবং পরীক্ষাগারে নমুনা পরীক্ষা-সংক্রান্ত কাজে রোহিঙ্গাদের ব্যবহারের অভিযোগও পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের সত্যতা অবশ্যই স্বাস্থ্য বিভাগের তদন্তে নিশ্চিত হওয়া প্রয়োজন।
পাশের উপজেলা টেকনাফে লাইসেন্সবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে প্রতিষ্ঠানের কাগজপত্র, চিকিৎসক-নার্সদের যোগ্যতা ও অনুমোদন যাচাইয়ের পাশাপাশি অনিয়ম পেলে সিলগালার ব্যবস্থাও নেওয়া হতে পারে।
কিন্তু, উখিয়ার হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর লাইসেন্স, চিকিৎসক-নার্স ও ল্যাব টেকনিশিয়ানদের যোগ্যতা এবং পরীক্ষাগারের কার্যক্রম কি নিয়মিত যাচাই করা হচ্ছে? নাকি অভিযোগের পরও চলছে যথারীতি?
আরো পড়ুন
উখিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন, সভাপতি রিদুয়ানুর রহমান, সম্পাদক জিয়াউল করিম রিয়াদ
উখিয়ার ইনানীতে নলকূপ খননকালে গ্যাসের উদগীরণ, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
ইনানীতে পাঁচতলা ভবনে উচ্ছেদ অভিযান, মাঠে কউক ও উখিয়া প্রশাসন