উখিয়া প্রতিনিধি:
মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি এবং উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেছান উল্লাহ সিকদার বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে আগমন করেন। এ উপলক্ষে তাঁকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। পরে তিনি প্রাত্যহিক সমাবেশে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
বক্তব্যে ডা. এহেছান উল্লাহ সিকদার বলেন, তিনি এই বিদ্যালয়েরই একজন প্রাক্তন শিক্ষার্থী। শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে তিনি বিদ্যালয়ের সকল শিক্ষককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ও সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থাকার আহ্বান জানান এবং ভালো ফলাফল অর্জনের জন্য কঠোর অনুশীলন ও অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের মাতা-পিতা, শিক্ষক ও গুরুজনদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
তিনি বলেন, মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। এ লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
পরে নবগঠিত এডহক কমিটির সভায় অংশ নিয়ে তিনি বিদ্যালয়ের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি তাদের বক্তব্য ও বিদ্যালয়-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপস্থাপিত আবেদন গুরুত্বের সঙ্গে শোনেন। সম্প্রতি বিদ্যালয়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। একই সঙ্গে বিদ্যালয়ের উন্নয়ন ও যেকোনো প্রয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতার আগ্রহকে স্বাগত জানান।
সফরের শেষপর্যায়ে ডা. এহেছান উল্লাহ সিকদার বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রধান শিক্ষকের কাছ থেকে খোঁজখবর নেন এবং শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
আরো পড়ুন
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: কক্সবাজারের ৬ কলেজে পাসের হারে শীর্ষে সরকারি কলেজ, জিপিএ-৫ পেয়েছে ৪৯ শিক্ষার্থী
উখিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন, সভাপতি রিদুয়ানুর রহমান, সম্পাদক জিয়াউল করিম রিয়াদ
উখিয়ার ইনানীতে নলকূপ খননকালে গ্যাসের উদগীরণ, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস