উখিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র কোর্টবাজারে যানজট নিয়ন্ত্রণে স্থাপন করা সড়ক ডিভাইডার কেটে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) ডিভাইডারের একটি অংশে ড্রিল মেশিন দিয়ে কাটার চিহ্ন দেখা যায়।
বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। তিনি উখিয়া থানা, হাইওয়ে থানা, সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করেছেন।
ইউএনও পান্না আক্তার বলেন, “কে বা কারা ডিভাইডারটি কেটে ফেলার চেষ্টা করছে, তা তদন্ত করা হচ্ছে। জড়িতদের তালিকা করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”
স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন ধরেই ডিভাইডারটি ভাঙা বা কাটার চেষ্টা চলছে। জনস্বার্থসংশ্লিষ্ট এ স্থাপনা কারা, কী উদ্দেশ্যে এবং কোনো অনুমতি ছাড়া কাটার চেষ্টা করেছে—তা দ্রুত তদন্ত করে প্রকাশের দাবি জানিয়েছেন তারা।
জনগণের সম্পদ ও সড়ক ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরো পড়ুন
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রাণনাশের আশঙ্কা, উখিয়া থানায় সাধারণ ডায়েরি
উখিয়ায় পর্যাপ্ত সার সরবরাহ, চাহিদামতো সংগ্রহের আহ্বান
উখিয়ায় সুপারি ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ