নিজস্ব প্রতিবেদক, উখিয়া
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ড্রামের ভেতর লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫। সোমবার (গতকাল) বিকেলে পরিচালিত এ অভিযানে শাকিলা শারমিন রেশমী (২২) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাকিলা শারমিন রেশমী হাজিরপাড়া এলাকার মৃত আবুল কালামের মেয়ে এবং মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী। র্যাবের দাবি, অভিযানের সময় তার এক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে হাজিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে একটি ড্রামের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে শাকিলা শারমিন রেশমীকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে। এই চালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মাদক পাচার ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
শিশুর পেটে ইয়াবা! ৮ হাজার টাকার লোভে ভয়ংকর মাদক পাচার
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রাণনাশের আশঙ্কা, উখিয়া থানায় সাধারণ ডায়েরি
কক্সবাজারে দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৬ চীনা নাগরিক