Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

দেশব্যাপী শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’

আলো‌কিত রি‌পোর্টঃ

দেশব্যাপী শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’
দেশজুড়ে ক্রীড়া চর্চাকে উৎসাহিত করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন কক্সবাজার-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি জনাব শাহজাহান চৌধুরী। তিনি কক্সবাজার স্টেডিয়াম থেকে অংশ নিয়ে বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজকে ইতিবাচক ধারায় যুক্ত করবে।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফুর রহমান কাজল, জেলা পরিষদের প্রশাসক জনাব এটিএম নুরুল বশর চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে নতুন ক্রীড়াবিদ তৈরি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলো‌কিত উখিয়া