উখিয়া প্রতিনিধি:
গয়ালমারা দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গয়ালমারা দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), উখিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ।
এছাড়া অনুষ্ঠানে দাতা সদস্য আলহাজ্ব আছাদ আলী, আলহাজ্ব আব্দুল করিম চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও লেখক এবং দৈনিক ইনকিলাব, কক্সবাজার জেলা ব্যুরো চীফ শামসুল হক শারেক, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মুহাম্মদ কবির, ২ নং রত্না পালং ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য এ. কে. মাহমুদুল হক চৌধুরী, দাতা সদস্য মাওলানা আব্দুল হাকিম খাঁন এবং বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ হোসাইন চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সম্মানিত সুপার দিল মুহাম্মদ। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
শেষে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
শাপলাপুর উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষক বহিষ্কার, কোচিং বন্ধের নির্দেশ
৩ বছরেও শেষ হয়নি রাস্তার কাজ, ভোগান্তিতে হাজারো মানুষ
উখিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে কেন্দ্র পরিদর্শন, সিসিটিভি স্থাপন সম্পন্ন