চকরিয়া উপজেলা প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা মিনিবাজার মসজিদে মোবাইল চুরির ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।
জানা যায়, মসজিদের ইমাম মাওলানা শাহাদাত হোসাইন হুজুরের মোবাইল ফোন চুরি করে পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে স্থানীয়রা ধাওয়া করে আটক করে। পরে তাকে কাকারা মিনিবাজার স্টেশন এলাকায় নিয়ে রাখা হয়।
স্থানীয়দের দাবি, আটক ব্যক্তির বাড়ি ফাঁসিয়াখালী এলাকায়। তবে এখন পর্যন্ত তার বিস্তারিত পরিচয় নিশ্চিত করা যায়নি।
এদিকে, আটক ব্যক্তির আত্মীয়-স্বজন থাকলে দ্রুত কাকারা মিনিবাজার স্টেশন এলাকায় এসে তাকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন
প্রবাসীর বাড়িতে ডাকাতি, মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: ৬ জন আটক
চকরিয়ায় সশস্ত্র পাহারায় সংরক্ষিত বনভূমি দখল, রাতারাতি গড়ে উঠছে অবৈধ বসতি
চকরিয়ায় মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোক