আলোকিত রিপোর্ট;
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় একই পরিবারের চারজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, ১২ মার্চ ২০২৬ খ্রি. বিকাল ২টা ১০ মিনিটে ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীনের নির্দেশনায় বালুরমাঠ পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সৈয়দ মামুন মোস্তফা, বিপিএম (অতিরিক্ত পুলিশ সুপার) এর তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই (নিঃ) মো. ইয়ামিন সুমন, এএসআই (নিঃ) মো. আব্দুর রহমান, এএসআই (নিঃ) মো. রাসেল রানাসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
পরে বালুরমাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন কুতুপালং ক্যাম্প–২/ওয়েস্ট, ব্লক ডি/৪ এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা মো. তাহের (৫০) এর শেডে তল্লাশি করা হয়। এ সময় তার পরিবারসহ মোট ৪ জনকে আটক করা হয়।
তল্লাশিকালে তাদের দেহ ও পরিহিত কাপড় থেকে মোট ২৭ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে ২৬ প্যাকেটে ৫০০ পিস করে এবং একটি প্যাকেটে ৩০০ পিস, সর্বমোট ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়।
আটক ব্যক্তিরা হলেন—
১. মো. তাহের (৫০)
২. হাসিনা (৪০)
৩. মো. ওমর (২৩)
৪. উম্মে সালমা (১৯)
উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৯ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পরবর্তীতে আটক ব্যক্তিদের উদ্ধারকৃত ইয়াবাসহ বালুরমাঠ পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রাণনাশের আশঙ্কা, উখিয়া থানায় সাধারণ ডায়েরি
উখিয়ায় পর্যাপ্ত সার সরবরাহ, চাহিদামতো সংগ্রহের আহ্বান
উখিয়ায় সুপারি ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ