আলোকিত রিপোর্ট:
কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা দীর্ঘদিন ধরে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়া এবং অনেক স্থানে ময়লা–আবর্জনায় নালা–নর্দমা ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে জনদুর্ভোগ তৈরি হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সময়মতো ড্রেন ও নালা পরিষ্কার না করায় বর্ষা মৌসুম এলেই রাস্তাঘাট ও বসতবাড়ির আশপাশে পানি জমে থাকে। এতে করে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি হয় এবং অনেক সময় জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কাও দেখা দেয়।
এ অবস্থায় উখিয়া উপজেলার সচেতন মহল মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, বর্ষা শুরুর আগেই যদি নালা–নর্দমা পরিষ্কার ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেওয়া হয়, তাহলে সম্ভাব্য দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব হবে।
স্থানীয়দের মতে, উখিয়া উপজেলার অন্যতম প্রধান সমস্যা হলো সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকা। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে সমাধান করা প্রয়োজন।
আরো পড়ুন
উখিয়ায় বন বিভাগের অভিযান: খায়রুল বশরের ডেরা থেকে বালিভর্তি দুটি ডাম্পার জব্দ
ইনানীতে ভাড়া বাসা থেকে সী পার্লের নারী কর্মীর মরদেহ উদ্ধার
উখিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন, সভাপতি রিদুয়ানুর রহমান, সম্পাদক জিয়াউল করিম রিয়াদ