সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ আয়োজনে নবীন আইনজীবী এডভোকেট রুবেলকে আনুষ্ঠানিকভাবে গাউন পরিয়ে দেওয়া হয়েছে। এ সময় গাউন পরিয়ে দেন কক্সবাজার জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বাপ্পি শর্মা শাওনসহ অন্যান্য আইনজীবীগণ। নতুন এই যাত্রার মধ্য দিয়ে এড. রুবেল আইন পেশায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন।
এ ধরনের আয়োজন নবীন আইনজীবীদের জন্য একদিকে যেমন গর্বের, অন্যদিকে দায়িত্ববোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়। সহকর্মীরা এড. রুবেলের পেশাগত সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
ঈদগাঁওয়ের লরাবাগে ছুরিকাঘাতে যুবক নিহত, ঘাতক আটক
কক্সবাজার আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি বর্ষণ, বিএনপি নেতা লিয়াকতসহ কয়েকজন আহত
কক্সবাজারে প্রায় ৮৭ কোটি টাকার মাদক ধ্বংস